1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

উজিপুরে এসিলেন্টকে ঘুস দেওয়ার অপরাদে এক বৃদ্বার জেল।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২২৫ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালের উজিরপুরে উপজেলা সহকারী কমিশনার জয়দেব চক্রবর্তীকে(ভূমি) ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে আবুল কাসেম হাওলাদার নামের এক ব্যক্তিকে মোবাইল কোর্টে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত কাল ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে মোবাইল কোর্টে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী এ সাজা দেন।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী জানান, উপজেলার দক্ষিণ মাদার্শী গ্রামের মৃত এছাহাক হাওলাদারের ছেলে মোঃ আবুল কাসেম হাওলাদার(৬০) গংরা সরকারি ‘‘ক’’ তফসিল ভূক্ত ৩ একর ৪৬ শতাংশ সম্পত্তি দীর্ঘ ৪২ বছর পর্যন্ত ডিসিআর না কেটে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভোগ দখল করে আসছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে বার বার ডিসিআর কাটার জন্য তাদের তাগিদ দেওয়া স্বত্ত্বেও না কেটে বুধবার দুপুর ১২টায় তার অফিস কক্ষে ঢুকে লীজ না নিয়ে অবৈধভাবে ভোগ দখল অব্যাহত রাখার জন্য তাকে ৫ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা চালায়। এসময় তাকে আটক করে এ অপরাধে মোবাইল কোর্টে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে পুলিশে সোপর্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট