1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 12:45 pm
Title :
রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার

উজিরপুরে সডক দুর্ঘটনায় নিহত ৬

Reporter Name
  • Update Time : Wednesday, September 9, 2020,
  • 411 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালের উজিরপুরের বাস, অ্যাম্বুলেন্স ও কার্ভাভ্যানের সংঘর্ষে নারীসহ অন্তত ৬ জন ঘটনাস্থল প্রাণ হারিয়েছে। বুধবার বিকেলে উপজেলার আটিপাড়া নামক এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের এই দুর্ঘটনায় নিহত সকলে অ্যাম্বুলেন্স যাত্রী। দুঘটনার পরে তিনটি যান মহাসড়কের ওপরে পড়ে থাকায় এক ঘণ্টা পরিবহন চলাচল বন্ধ থাকে। স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে সকলের লাশ উদ্ধার এবং পরিবহনটি অন্যত্র সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। কিন্তু তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হতে পারেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে একটি অ্যাম্বুলেন্স রোগীসহ ৫ স্বজনকে নিয়ে দ্রুত গতিতে চালিয়ে বরিশাল শহরের উদ্দেশে যাচ্ছিল। এসময় স্থানীয় আটিপাড়া নামক এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে বিপতরিতমুখী বরিশাল থেকে আসা একটি বাসের সাথে প্রথমে সংঘর্ষ হয়। সাথে সাথে এসময় একই দিক থেকে জোরালো গতিতে ছুটে আসা আরও একটি কাভার্ডভ্যানও অ্যাম্বুলন্সটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক ও এতে থাকা দুই নারীসহ আরও ৪ জনের মৃত্যু ঘটে। পরে দীর্ঘক্ষণ সড়কে পরিবহন চলাচল বন্ধ থাকে।

উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, দুর্ঘটনায় ৬ জন নিহতের এই ঘটনায় তিনটি যান মহাসড়কের ওপরে থাকায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। লাশগুলো উদ্ধার শেষে অ্যাম্বুলেন্সসহ তিনটি যান সরিয়ে সড়কে পরিবহন চলাচল স্বাভাবিক করার করা হয়। তবে এই ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। লাশগুলো সন্ধ্যার পরে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট