1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 12:48 pm
Title :
রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার

উত্তরায় ১২ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার।

Reporter Name
  • Update Time : Wednesday, October 12, 2022,
  • 255 Time View

মো: সোহেল রানাঃ

রাজধানীর উত্তরা এলাকা থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা উত্তরা বিভাগ।

 

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রাসেদুল ইসলাম ওরফে রাসেল, মোঃ মেহেদী হাসান ও টেনু মিয়া।

 

আজ সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জহিরুল ইসলাম ইয়াবা ট্যাবলেট উদ্বার ও মাদককারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এদিকে, গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুরের খন্দকার ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে রাসেল, মেহেদী ও টেনুসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

 

সূত্রে জানা যায়, ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকরামুল হোসেন এর নির্দেশক্রমে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে এবং সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার হাবিবুর রহমানের এই অভিযানে নেতৃত্বে দেন।

 

ওসি মো: জহিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি’র উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আজ একটি মামলা দায়ের করা হয়েছে। তবে, মামলার আসামীরা ডিবি পুলিশের হেফাজতে আছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট