1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 12:08 am
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

উন্নয়নের ছোঁয়া লাগেনি চর দশশিকা গ্রামের স্বাধীনতার ৫০ বছর পার হলেও –

Reporter Name
  • Update Time : Saturday, August 30, 2025,
  • 149 Time View

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ

স্বাধীনতার ৫০ বছর পার হলেও সিরাজগঞ্জ জেলায় কামারখন্দ, উপজেলার চর দশশিকা গ্রামসহ আশেপাশের আরও দশটি গ্রামে, আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি এসব গ্রামের, উক্ত এলাকার জনগণ নানামুখী ভোগান্তির শিকার হয়ে আসছেন বছরের পর বছর ধরে।

২০১৭ সালে ফুলঝোর নদীর উপর একটি সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও, দীর্ঘ ১০ বছরেও কাজের কোনো অগ্রগতি চোখে পড়েনি বলে জানিয়েছেন স্থানীয়রা।

২০১৯ সালে একজন প্রকৌশলী এসে মাটির পরীক্ষা করলেও এরপর প্রকল্পটির কাজ আর এগোয়নি, তখন থেকেই দশ গ্রামের মানুষ আশায় ছিলেন—এইবার বুঝি সেতুটি হবে,কিন্তু স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি ঘুষ নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন হতে দেননি।

চর দশশিকা গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরীসহ আরও চার-পাঁচজন ব্যক্তি এই দুর্নীতির সাথে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া গিয়েছে ।

সেতু না থাকায় স্থানীয়দের স্বাস্থ্যসেবা, বিভিন্ন শিক্ষাঙ্গনে গমনসহ নানা ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।,জরুরি রোগী বহনের মতো কোনো রাস্তা নেই, এম্বুলেন্স প্রবেশ করতে পারে না, স্কুলগামী ছাত্রছাত্রীরা ঠিকমতো বিদ্যালয়ে যেতে পারেন না। নৌকা সংকটের কারণে অনেক সময়ই রোগী বা প্রসূতি মায়েদের সময়মতো হাসপাতালে নেওয়া যায় না। এমনকি একবার এক রোগী হাসপাতালে পৌঁছাতে না পারায় পথেই মারা যান বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

এছাড়া গ্রামের ছেলে-মেয়েদের বিয়ের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়—বিয়ের জন্য কেউ বর এবং কনে দেখতে এসে গ্রামের বেহাল অবস্থা দেখে বিয়ে ভেঙে যায় এমন অভিযোগ রয়েছে।

ফুলঝোর নদীর উপর একটি সেতু নির্মাণের দাবিতে স্থানীয়রা বহুবার উপজেলা, জেলা ও বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন করেছেন। এমনকি সেতু মন্ত্রণালয় পর্যন্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

সাবেক এমপি ড. হাবিবে মিল্লাত মুন্না কয়েকবার চর দশশিকা গ্রামে গিয়ে সেতুটি নির্মাণের আশ্বাস দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি।

এখন এলাকাবাসীর একটাই দাবি—ফুলঝোর নদীর উপর দ্রুত একটি সেতু নির্মাণ করে এই দশটি গ্রামের মানুষকে চরম দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক। গত বছর গ্রামবাসীরা একটি গণস্বাক্ষর কর্মসূচি ও মানববন্ধন আয়োজন করেন। তাতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, কিন্তু তাতেও কোনো ফল আসেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট