1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 3:37 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

উন্নয়নের ধারা এগিয়ে নিতে চেয়ারম্যান হিসাবে সালাহউদ্দন মাতাব্বর কে আবারও দেখতে চাঁন এলাকাবাসী

Reporter Name
  • Update Time : Wednesday, October 14, 2020,
  • 210 Time View

মোঃ আক্তার মোল্লা শরিয়ত পুর জেলা প্রতিনিধি।

অপরদিকে তূণমুল আওয়ামীলীগের নেতা-কর্মীরা বলছেন, সারা বাংলাদেশে সড়ক ও মহাসড়কে বর্তমান আওয়ামী লীগ সরকার যেভাবে উন্নয়ন করেছেন, কিন্তু নারায়নপুর ইউনিয়নে সেভাবে চোখে পরছে না। তাই আগামী ইউপি নির্বাচনে নারায়নপুর ইউনিয়নে নৌকার মাঝি হিসাবে অন্য কাউকে নয় আবারো হাজী মোঃ সালাহউদ্দিন মাতাব্বরকেই দেখতে চান তারা।

নারায়নপুর ইউনিয়নবাসীরা জানান, ২০১১ সালে ইউপি চেয়ারম্যান হিসেবে যখন হাজী মোঃ সালাহউদ্দিন মাতাব্বর ছিলেন, আমরা তখন আমাদের সুখ দুঃখের কথাগুলো তার সাথে ভাগাভাগি করে সুন্দর ও সামাজিকভাবে জীবনযাপন করেছি যেটা দুঃস্বপ্ন হয়ে গিয়েছে। তিনি আবারো নির্বাচিত হয়ে এলাকার সকল সমস্যা সমাধানে ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

অন্যদিকে, আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে আগে থেকেই ইউনিয়নটির বিভিন্ন এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যানার ফেস্টুন দিয়ে প্রচার করে যাচ্ছেন সালাহউদ্দিন মাতাব্বরের সমথর্ন ও নারায়নপুর ইউনিয়নবাসীরা।

হাজী মোঃ সালাউদ্দিন মাতাব্বর বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শরীয়তপুরের রূপকার ও জাতীয় সংসদ সদস্য প্রয়াত নেতা আলহাজ্ব আব্দুল রাজ্জাক, বাংলাদেশ আওয়ামী লীগ এর বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, পানি প্রতিমন্ত্রীর আস্থাভাজন ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হয়ে তার হাত ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক জীবন শুরু করেন সালাহউদ্দিন মাতাব্বর।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতেই সালাহউদ্দিন মাতাব্বর ২০১১ সালে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে নারায়নপুর ইউপি নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয় লাভ করে সফলতার সাথে তার দায়িত্ব পালন করেন তিনি।

এবিষয়ে সাবেক চেয়ারম্যান ও ভেদরগঞ্জ থানা আওয়ামী লীগ নেতা হাজী মোঃ সালাহউদ্দিন মাতাব্বর এর কাছে জানতে চাইলে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা নাহিম রাজ্জাক এমপি আমাকে যোগ্য মনে করলে অবশ্যই আমাকে নৌকা দিবেন। এবং সেটা আমি প্রত্যাশা করি। আসন্ন ইউপি নির্বাচনে নারায়নপুর ইউনিয়ন বাসি আমাকে ভোট দিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত করলে, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রোডমার্চে আমি অবশ্যই শরীক হবো। সেই সাথে নারায়নপুর ইউনিয়নে সন্ত্রাস, চাঁদাবাজসহ সব ধরনের অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে রেখে পিছিয়ে পড়া মানুষদের ভাগ্যের দ্রুত উন্নয়ন ঘটানোর জন্য কাজ করে নারায়নপুর ইউনিয়ন বাসীদের একটি আধুনিক ইউনিয়নে পরিনত করবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট