1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 1:03 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৃহস্পতিবার মুরাদনগরে আসছেন।

Reporter Name
  • Update Time : Thursday, February 27, 2025,
  • 874 Time View

 

আজ মুরাদনগর আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
সাখাওয়াত হোসেন (তুহিন)
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
অন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলা সফর করবেন। উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান (উপ-সচিব) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হেয়ার রোডস্থ সরকারি বাসভবন থেকে সড়ক পথে বেলা ২টায় মুরাদনগর উপজেলার উদ্দেশ্যে রওয়ানা করবেন। বিকাল ৫টার দিকে তিনি মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা সদর ও আকুবপুর ইউনিয়নের আমতলী এলাকায় দুথটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সন্ধ্যায় তিনি আকুবপুর হাজী ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন।
রাতে তিনি সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ইছালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। এই সরকারি সফরে উপদেষ্টার একান্ত সচিব মোঃ আবুল হাসান, জনসংযোগ কর্মকর্তা মোঃ নূর আলম, ব্যক্তিগত কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম ভূঁইয়া ও ব্যক্তিগত সহকারী মোঃ মহিউদ্দিন রিয়াজ সফরসঙ্গী থাকবেন।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামের বিল্লাল হোসেন মাস্টারের কৃতিসন্তান গত বছরের ৮ আগস্ট অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার পর তার নিজ উপজেলায় এটি দ্বিতীয় সফর।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট