1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 1:24 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

উলিপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : Monday, January 26, 2026,
  • 181 Time View

 

 

উলিপুর, কুড়িগ্রাম প্রতিনিধি:

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি ও গণভোট প্রচারণা সংক্রান্ত কুড়িগ্রাম-৩ আসনের সম্মানিত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞ সিভিল জজ ও নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া, উপজেলা নির্বাচন অফিসার প্রণব সরকার, উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক, উলিপুর আর্মি ক্যাম্পের মেজর এ কে এম জাবেদ হাসান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোঃ আশরাফুল আলমসহ নির্বাচনী আচরণবিধি তদারকির দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।

 

এছাড়াও কুড়িগ্রাম-৩ আসনের সকল সম্মানিত প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন, গণভোট প্রচারণার সীমা, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনবহির্ভূত কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

 

সভা শেষে প্রার্থীগণ নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট