1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 1:07 pm
Title :
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে।

উলিপুরে নকল সার ও কীটনাশক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Thursday, September 11, 2025,
  • 506 Time View

 

সোহেল রানা, উলিপুর প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর পৌরশহরের নারিকেলবাড়ি, বকুলতলা সংলগ্ন খেওয়ারপার এলাকায় দীর্ঘদিন ধরে নকল সার ও কীটনাশক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন স্থানীয় বাসিন্দা আছির উদ্দিনের ছেলে আবুবক্কর সিদ্দিক (৪৮)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল স্থানীয় প্রশাসনের তৎপরতায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সার, বিজ ও কীটনাশক জব্দ করা হয়েছে।পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ধারা ১৬(১) অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে সার- চমক বোরণ, ম্যাগনেসিয়াম, জীপসাম, ম্যাগ প্লাস, মুক্তা প্লাস, ফ্রেশ গোল্ড। কীটনাশক – সাহাম, থট, কী সাইপার, বায়োগ্রিল।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষায় নকল সার ও কীটনাশকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা বলেন, “অবৈধ এসব পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হয়।”

স্থানীয়রা আশা করছেন, এই পদক্ষেপ অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে এবং অবৈধ ব্যবসা বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট