উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ এরশাদ আলী (৩৯)। তিনি মৃত গোলদার হোসেনের ছেলে। তার বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের ফকির মোহাম্মদ গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোঃ এরশাদ আলী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বুড়াবুড়ী ইউনিয়ন শাখার শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)সাঈদ ইবনে সিদ্দিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।