1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 7:51 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

উলিপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার

Reporter Name
  • Update Time : Wednesday, October 1, 2025,
  • 203 Time View

 

সোহেল রানা, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মাহফুজুর রহমান। বুধবার (০১ সেপ্টেম্বর) রাতে তিনি উপজেলার বিভিন্ন সার্বজনীন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন মোঃ বজলার রহমান
অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ‍কুড়িগ্রাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমানসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় পুলিশ সুপার পূজামণ্ডপে উপস্থিত পূজারী ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বিঘ্নে উৎসব উদযাপনের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

পরে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নানা পরামর্শ গ্রহণ করেন।

পুলিশ সুপারের এ পরিদর্শনে পূজারী ও স্থানীয়দের মাঝে স্বস্তি নেমে আসে এবং উৎসবের আনন্দঘন আমেজ আরও বেড়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট