1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 3:42 pm
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

উলিপুরে ভূমি সেবায় স্বচ্ছতা ও অবৈধ মাটি কাটা রোধে দৃঢ় ও প্রশংসনীয় নেতৃত্বে এসিল্যান্ড 

Reporter Name
  • Update Time : Wednesday, January 14, 2026,
  • 183 Time View

 

 

 

সোহেল রানা।।উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

 

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভূমি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি ও জনবান্ধব সেবা নিশ্চিত করে সাধারণ মানুষের আস্থা ও প্রশংসা অর্জন করেছেন সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সুশাসন প্রতিষ্ঠা, ভূমি সেবা সহজীকরণ, হয়রানি কমানো এবং সরকারি জমি ও পরিবেশ রক্ষায় দৃঢ় ও কার্যকর ভূমিকা রেখে চলেছেন।

 

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবায় দালাল নির্ভরতা কমাতে নিয়মিত তদারকি ও শৃঙ্খলা নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি)। ডিজিটাল পদ্ধতিতে আবেদন গ্রহণ, নির্ধারিত সময়ের মধ্যে সেবা প্রদান এবং কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করায় ভূমি অফিসে ইতিবাচক পরিবর্তন এসেছে।

 

ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে তিনি আইনানুগতার পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করায় ভুক্তভোগীরা দ্রুত ও ন্যায্য সমাধান পাচ্ছেন। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে অগ্রাধিকারভিত্তিতে সেবা নিশ্চিত করার নির্দেশনা দিয়ে জনবান্ধব প্রশাসনের উদাহরণ সৃষ্টি করেছেন তিনি।

 

অবৈধ বালু ও মাটি কাটা বন্ধে সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান কঠোর অবস্থান গ্রহণ করেন। সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে ইস্কেভেটর (ভেকু) ও ড্রেজার মেশিন বসিয়ে বালু ও মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত ট্রাক ও ড্রেজার মেশিন জব্দ করা হয়।

 

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিবেশ ও সরকারি জমির ক্ষতির দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হয়েছে, যা অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের জন্য কঠোর বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু ও মাটি কেটে কৃষিজমি ও পরিবেশের মারাত্মক ক্ষতি করে আসছিল। সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানের নিয়মিত অভিযান ও কঠোর নজরদারিতে সেই অপতৎপরতা অনেকটাই বন্ধ হয়েছে, ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

 

এছাড়াও তিনি সরকারি খাস জমি দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সরকারি সম্পদ রক্ষায় ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তার এই সক্রিয় ভূমিকার ফলে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।

 

ভূমি সেবা নিতে আসা একাধিক নাগরিক জানান, আগের তুলনায় বর্তমানে ভূমি অফিসে হয়রানি উল্লেখযোগ্যভাবে কমেছে। নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করলে দালালের আশ্রয় ছাড়াই সময়মতো সেবা পাওয়া যাচ্ছে। সচেতন মহলের মতে, উলিপুর উপজেলায় ভূমি প্রশাসনে সুশাসন, নাগরিক সেবা ও পরিবেশ সুরক্ষায় সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানের এই উদ্যোগ ও নেতৃত্ব একটি প্রশংসনীয় এবং অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

 

সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান জানান, “বৃহৎ উলিপুর উপজেলার ১৪টি ইউনিয়নে আমরা নিয়মিতভাবে ভূমি সেবা প্রদান করে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষ যেন সহজ, স্বচ্ছ ও সময়মতো সেবা পায় এবং সেবা গ্রহণের সময় কেউ হয়রানির শিকার না হয়। পাশাপাশি সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষার জন্য আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করি। এই অভিযান পরিচালনায় আমরা সর্বদা সচেতন থাকি যাতে সাধারণ মানুষ বা কৃষিজমির ক্ষতি না হয় এবং শুধুমাত্র অবৈধ কার্যক্রম বন্ধ করা হয়। আমি চাই, প্রতিটি সেবা গ্রহণকারী সরকারি সেবার নিয়ম ও প্রক্রিয়া শিখুক এবং আমাদের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তি ও আস্থার প্রতীক হয়ে উঠুক। আমাদের লক্ষ্য হলো বৃহৎ উলিপুর উপজেলাকে ভূমি প্রশাসনে একটি উদাহরণস্বরূপ সুশৃঙ্খল, জনবান্ধব ও প্রশংসনীয় এলাকা হিসেবে প্রতিষ্ঠা করা।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট