1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 3, 2026, 10:41 pm
Title :
গাজীপুরের বাসনে চাঁদাবাজি: ভিডিও ভাইরাল, ১ জন গ্রেফতার সালথায় স্ত্রী-সন্তানকে মারধর করা মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে পুলিশ  উলিপুরে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন ঘুমিয়ে থাকা রাজউকের উচ্ছেদ অভিযান ব্যর্থ সালথায় ১১ দলীয় জোটের নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তেরখাদা বাঘাশিয়া খাল পুনঃ খনন কাজের উদ্ভোদন করেছেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।  গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট শিবগঞ্জে পরিবেশ ছাড়পত্রহীন ৩৫ ইটভাটা, ক্ষতিগ্রস্ত কৃষিজমি ও জনস্বাস্থ্য ফেনীতে আগাম বন্যা পরিস্থিতি জানাতে ডিজিটাল বোর্ড স্থাপন ফেনী রেলস্টেশনে মাদকবিরোধী অভিযান: তিনজনের কারাদণ্ড, মৎস্য আড়ত ও মাটিকাটার বিরুদ্ধেও ব্যবস্থা

উলিপুরে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

Reporter Name
  • Update Time : Tuesday, March 3, 2026,
  • 43 Time View

 

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র চালু করেছে উপজেলা প্রশাসন।

 

মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার পোস্ট অফিস মোড় সংলগ্ন যাত্রীছাউনি এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।

 

বিক্রয়কেন্দ্রে প্রতি লিটার দুধ ৬৫ টাকা এবং কেসপ্রতি (৩০টি) ডিম ২২৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। প্রতিটি ব্যক্তি সর্বোচ্চ দুই লিটার দুধ ও এক কেস ডিম ক্রয় করতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে মজুত শেষ না হওয়া পর্যন্ত বিক্রয় কার্যক্রম চলবে। রমজান মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেবা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মেজবাহুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আনিছার রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

 

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। সুলভ মূল্যের এ বিক্রয় কেন্দ্র সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে এবং বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট