1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 3:03 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

উসমান হাদীর উপর হামলার প্রতিবাদে সালথায় জামায়াতের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : Saturday, December 13, 2025,
  • 202 Time View

 

 

 

সাইদ গাজী , সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীর উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

উপজেলা জামায়াতের আয়োজনে শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে একটি মিছিল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা বাজার চৌধুরী মোড়ে এসে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান মজনু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাবুব আলী সিদ্দিকী (নসরু), মাঝারদিয়া ইউপি সভাপতি ওয়ালিউজ্জামান, রামকান্তপুর ইউনিয়ন সভাপতি মোঃ ফারুক হোসেন, জামায়াত নেতা মিয়া লিয়াকত হোসেন প্রমুখ। অনুষ্ঠান টি পরিচলনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল মোঃ তরিকুল ইসলাম।

 

সমাবেশে বক্তরা বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে দ্রুত এই হামলার হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট