1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 29, 2026, 7:57 pm
Title :
লালমনিরহাট আদিতমারীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক-১ লালমনিরহাটে কালীগঞ্জে ট্রেনে কাটাপড়ে বৃদ্ধের মৃত্যু গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা

এবার রাজবাড়ী সদর হাসপাতালে পাওয়া গেল মৃত নবজাতক! নিরব হাসপাতাল কর্তৃপক্ষ।

Reporter Name
  • Update Time : Thursday, November 19, 2020,
  • 258 Time View

বিধান কুমার বিশ্বাস, রাজবাড়ী।

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডের পিছনে টয়লেটের ট্যাংকির উপরে ফেলে রাখা নবজাতকের মৃত দেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে ঔষধের কার্টুনের মধ্যে রাখা হয়েছে। পরে থানা পুলিশকে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।

সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন সাংবাদিককে জানান- হাসপাতালের নৈশ প্রহরী সালাউদ্দি ১৭ই নভেম্বর-২০ মঙ্গলবার রাত ৮.টার দিকে নবজাতক টয়লেটের ট্যাংকির উপরে ফেলে রাখা দেখে জরুরী বিভাগে জানায়, পরে সেখান থেকে বাচ্চাটিকে মৃত অবস্থায় উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়। তবে, নবজাতক ওখানে কিভাবে কোথা থেকে আসলো তা জানাযায়নি।
এ ঘটনা ঘটার পর জনমনে শঙ্কা তৈরি হয়েছে।
হাসপাতালে ভর্তিকৃত রোগী ও রোগীদের পরিবারবর্গ মনে করেন, হাসপাতালে যদি এ ধরনের ঢিলেঢালা নজরদারি থাকে তাহলে এর চাইতেও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কারণ রাত্রের বেলা এই নবজাতক কোথা থেকে আসলো এবং দোতলা থেকে এভাবে ফেলে রেখে চলে গেল হাসপাতালে সিসিটিভি ফুটেজ আছে তা সত্ত্বেও কেন এখনো ধরা হলো না যে এ ধরনের ঘটনা কে বা কারা ঘটিয়েছে।
এ ঘটনা ঘটার পর হাসপাতালে রোগীদের নিরাপত্তা নিয়ে জনমনে প্রশ্নের ঢেউ উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট