1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 8:23 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

এমপি ইব্রাহিম ইউনাইটেড হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : Saturday, March 25, 2023,
  • 260 Time View

 

 

ইয়াছিন শরীফ অনিক,

স্টাফ রিপোর্টার: নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) আসনের এমপি এইচ এম ইব্রাহিম টানা কয়েকদিনের প্রোগ্রাম করে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গত চার দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

 

মুঠোফোনে যোগাযোগ করলে, এমপির ব্যক্তিগত সহকারী মতিউল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন মাননীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম স্যার কয়েকদিনের প্রোগ্রাম করে শারীরিক ভাবে অনেক অসুস্থ হয়ে পড়েছেন।

 

তিনি বলেন, এমপি মহোদয় ২১ মার্চ চাটখিল-সোনাইমুড়ীতে কৃষকদের মাঝে ঈদের শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। এর আগের দিন ২০ মার্চ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানসহ অসহায় মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করেন। তার আগের দিন ১৯ মার্চ শ্রমিকদের মাঝে ঈদের শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। টানা তিন দিনের কর্মসূচিতে তিনি অনেকটা দুর্বল হয়ে পড়েন।

 

মতিউল ইসলাম সুমন আরও বলেন, ২০ মার্চ ঢেউটিন বিতরণ শেষে হালকা বৃষ্টি হলে তিনি ভিজে যান। তখন থেকেই তিনি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে পড়েন। সেই ঠান্ডার কারণে হাসপাতালে চার দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ডাক্তার বলেছেন নিউমোনিয়া হয়েছে। বর্তমানে আগের থেকে অনেকটা সুস্থ আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

 

সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার সাংবাদিক দের বলেন, এমপি সাহেবের জন্য সবাই দোয়া করবেন তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে জনগণের কাছে আসতে পারে ও মানুষের সেবা করতে পারেন। দুর্যোগ-দুঃসময়ে তিনি সবসময় নেতাকর্মীসহ অসহায় মানুষের পাশে দাঁড়ান মানবিক এমপি এইচ এম ইব্রাহিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট