1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 5:52 am
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

এমপি খোকার উদ্যোগে নির্মীত বিষ্ণান্দী-মান্দারপাড়া সেতুতে খুশি ৪০ গ্রামের মানুষ

Reporter Name
  • Update Time : Tuesday, September 26, 2023,
  • 243 Time View

 

 

 

স্টাফ রিপোর্টারঃ

৪০ গ্রামের মানুষের বহুল প্রতীক্ষিত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বিষ্ণান্দী-মান্দারপাড়া আর.সি.সি গার্ডার সেতু অবশেষে গতকাল সোমবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করার পর সেতুটি দিয়ে যান চলাচল সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি।

নারায়ণগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান-উল ইসলাম, সোনারগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরজুরুল হক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সামসু।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেওয়ানউদ্দিন চুন্নু, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য-সচিব সাইদুর রহমান সবুর, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতালেব হোসেন, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাছিমা আক্তার পলি, জাতীয় মহিলা পার্টি উপজেলা সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, রিয়াজ ফকির মেম্বার ও সাকিব মেম্বার প্রমূখ।

অনুষ্ঠানে এমপি খোকা বলেন, এ অঞ্চলের লাখ লাখ মানুষের বহুল প্রতীক্ষিত সপ্নের সেতু বিষ্ণান্দী-মান্দারপাড়া আর.সি.সি গার্ডার সেতু বাস্তবায়ন করতে পারায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যন্ত সোনারগাঁওয়ের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে আমি যা চেয়েছি তাই পেয়েছি। আমি আমার সম্পদ বিক্রি করে আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চেষ্টা করেছি। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা যাতে আগামীতে ক্ষমতায় না আসতে পারে সেই ব্যাপারে আমাদের সবাইকে সজাক থাকতে হবে। বিগত দশ বছরে আমি কাউকে মিথ্যা আশ্বাস দেইনি, আমি বাস্তবতায় বিশ্বাস করি, আমি নোয়াগাঁও ইউনিয়নের মান্দার পাড়া ব্রীজ নির্মাণ করেছি, পরমেশ্বরদী থেকে ধন্দিবাজার পর্যন্ত রাস্তা করে দিয়েছি।

তিনি বলেন, এ এলাকায় আরো কিছু কাজের চাহিদা আছে সেগুলো ১/২ মাসের মধ্যে সম্পন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট