1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 7:22 pm
Title :
গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

“”এমপি নিক্সন যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর নির্বাচিত’ ভাঙ্গায় আনন্দ মিছিল””

Reporter Name
  • Update Time : Sunday, November 15, 2020,
  • 226 Time View

মোঃসাদ্দাম হোসাইন সোহান
বিশেষ প্রতিনিধি :- ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর নির্বাচিত হওয়ায় ফরিদপুরের ভাঙ্গাসহ তাঁর নির্বাচনী এলাকা সদরপুর ও চরভদ্রাসন এলাকায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয়ভাবে যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর নামের তালিকা প্রকাশ করার পরপরই এমপি নিক্সন চৌধুরীর নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস আনন্দ ছড়িয়ে পড়ে।
ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান প্রতিবেদককে জানান, বিকেল চারটার পর থেকে আমাদের নেতা কর্মীরা উপজেলা পরিষদের সামনে ভীর জমিয়ে তোলে। সন্ধ্যায় তাদের সংসদ সদস্য যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর নির্বাচিত হওয়ার খবর তাদেরকে নিশ্চিত করার পর শত শত জনতা আনন্দে মেতে উঠে। এসময় ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় হাজারো নেতাকর্মী আনন্দ মিছিল করতে করতে শহর প্রদক্ষিণ করে। মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যুবলীগের সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
নিজের অভিমত প্রকাশ প্রসঙ্গে মুঠোফোনে জানতে চাইলে এমপি নিক্সন চৌধুরীর তরুণ এই সাংসদ প্রথমে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার নির্বাচিত হওয়ায় তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ফরিদপুর-৪ আসনের জনগণের পক্ষ হতে অভিনন্দন জানিয়ে বলেন, আমার রাজনীতি জনগণের জন্য। আওয়ামীলীগ সরকারের হাত দিয়ে প্রকৃত পক্ষে আমার নির্বাচনী এলাকার উন্নয়ন দিয়ে ফরিদপুর-৪ আসনকে একটি রোল মডেল হিসাবে গড়ে তোলার কাজ করছি। বঙ্গবন্ধুর স্বপ্নকে পূরণে প্রধানমন্ত্রীর হাতকে শক্তশালী করতে আগামীতেও তার আদর্শে রাজনীতি করে অবহেলিত জনগণের জন্য কিছু করতে চাই।
নিক্সন চৌধুরী আরো বলেন, ফরিদপুর-৪ আসন আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে আগেও পরিচিত ছিল এখনও আছে। আগামীতেও স্থানীয় আওয়ামীলীগের সাথে কাঁধ মিলিয়ে নিজেকে সচেষ্ট রাখিব ইনশআল্লাহ। সাধারণ জনগণ আমাকে দুইবার ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আজ আমাকে যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার করা হয়েছে। আমার এই বিজয়ের পিছনে আমার এলাকার খেঁটে খাওয়া, অবহেলিত জনতার ভালবাসার ফসল উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী সাহসিকতার কারণেই আজ স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ হয়েছে। হাই-ওয়ে এক্সপ্রেস হয়েছে। সরকারের উন্নয়নকে কাজে লাগিয়ে দক্ষিণাঞ্চলের খেটে খাওয়া জনগণের ভাগ্যের পরিবর্তন করতে এক সঙ্গে কাজ করে আমাদের এগিয়ে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট