1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 9:49 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

এসিল্যান্ডের বিরুদ্ধে নামজারি মামলার শুনানিতে ঘুষ দাবী, রামগড়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : Saturday, September 16, 2023,
  • 386 Time View

 

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাসের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এক ভূক্তভোগী। শনিবার দুপুরে রামগড়স্থ গৌধুলী রেঁস্তোরায় এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী জহর লাল ও তার স্ত্রী উমা রাণী ঘোষ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জহর লাল বলেন, তার নামে উপজেলার ২৩৫নং নাকাপা মৌজায় ৩৭২/ক নং হোল্ডিংভূক্ত ০.২০ (বিশ শতক) একর ৩য় শ্রেণির ভূমি রেকর্ডভূক্ত আছে। জমিতে পরিবার নিয়ে বসবাস করছেন দীর্ঘ অনেক বছর। জমির খাজনা, জমাবন্দি, হেডম্যান রিপোর্ট, ভুমি অফিসের সার্ভেয়ার কানুনগো রিপোর্ট সবকিছু তারই অনুকুলে আছে। সে জমি তিনি অসুস্থতাজনীত কারনে তার স্ত্রীকে দান করতে চেয়ে ২০২১ সালে ভূমি কার্যালয়ে আবেদন করেন। যার মামলা নম্বর রামগড় ভূমি নামজারি মামলা ৩৮৩/রাম। পরবর্তীতে তার সৎ বোন নামজারী মামলার বিরুদ্ধে ভূমি কার্যালয়ে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে দুইবার শুনানীও হয়। মামলার প্রতিবেদনের জন্য এসিল্যান্ডের কার্যালয়ে তাকে একাধিকবার ডাকা হয় এবং জনৈক প্রমথ বিহারির মাধ্যমে ৭ লক্ষ টাকা দাবি করা হয়। ৭ লক্ষ টাকা দিতে অপারগতা প্রকাশ করায় এডিএম কোর্টে তার সৎ বোনকে দিয়ে মামলা করা হয়। তিনি আরো জানান, মামলার পর এসিল্যান্ডের কার্যালয়ে প্রতিবেদনের জন্য গেলে এসিল্যান্ড নিজেই ৪ লক্ষ টাকা দাবি করেন এবং টাকা না দিলে ভূমিটি খাস করে দিবেন বলে হুমকি দেন। তিনি আরো জানান, নামজারি মামলার ৩৮৩/রাম শুনানির প্রতিবেদনে মোটা অংকের ঘুষ চাওয়া ও প্রতিবেদন না দিয়ে নানা হয়রানি করার প্রতিবাদে তার এই সংবাদ সম্মেলন।
ঘুষ এবং হয়রানির অভিযোগটি উর্ধ্বতন কোন কর্মকর্তাকে জানানো হয়েছে কিনা সাংবাদিকদিকদের এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, এসিল্যান্ড সাহেব তাকে বলেছেন তার বদলির আগে শুনানিটা করে দিয়ে যাবেন কিন্তু কয়েকদিন আগে তিনি জানতে পারেন এসিল্যান্ড সাহেব বদলি হয়ে করেকদিনের মধ্যে অন্যত্র চলে যাচ্ছেন। এজন্য তিনি কাউকে বিষয়টি জানাতে পারেননি। তবে সহসা তিনি লিখিতভাবে অভিযোগ জানাবেন।
এ বিষয়ে জানতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ সম্পূর্ণ মনগড়া এবং ভিত্তিহীন। বিষয়টি সম্পূর্ণ মানবিক। জহর লাল তার বোন কে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চায়। তার বোন অভিযোগ দিলে বিষয়টি আমরা তদন্ত করে দেখি। তদন্তে তার বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করার বিষয়টি প্রাথমিকভাবে প্রমানিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে জহরলাল সংবাদ সম্মেলন করে থাকতে পারে। এটি সম্পূর্ণ ষড়যন্ত্র।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, ব্যাপারটি আমি শুনেছি তবে আমি বা জেলা প্রশাসক স্যারের নিকট কোন অভিযোগ দেননি ভুক্তভোগী। তিনি আরো বলেন, জহর লালের কাগজপত্র সঠিক নেই ,ওয়ারিশগনদের বাদ দিয়েছেন। এসিল্যান্ড ব্যক্তিগত পরীক্ষার দিতে ছুটিতে ঢাকা অবস্থান করছেন। উধ্বতন কর্মকর্তাদের জানাবো এবং বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট