1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

এ কেমন নুটিশ একাদশ শ্রেনির ভর্তির জন্য ব্রোজোমহন কলেজের সামনে।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৪ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি ফি শিওর ক্যাশের মাধ্যমে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। তবে কলেজ অধ্যক্ষের একটি নোটিশ জারি করা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে বিতর্ক।

১০ সেপ্টেম্বর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া স্বাক্ষরিত একটি নোটিশ জারি করা হয়। নোটিশে একাদশ শ্রেণিতে ভর্তি ফি শিওর ক্যাশের মাধ্যমে তিনটি দোকানে গিয়ে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। এই নোটিশ জারি হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

মঞ্জুর রহমান নামে এক শিক্ষার্থী জানান, রোববার থেকে ভর্তি ফি প্রদান শুরু হবে। শিওর ক্যাশের মাধ্যমে আমরা যেখানে খুশি সেখান থেকে ফি প্রদান করব। সেখানে কলেজ কর্তৃপক্ষ তিনটি দোকানের নাম উল্লেখ করে সেখান থেকেই ফি প্রদান করতে হবে মর্মে নির্দেশ দিয়েছে, যেটা পুরোপুরি অযৌক্তিক।

এসব বিষয়ে বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান, ইতিমধ্যে ওই নোটিশ বাতিল করা হয়েছে। আর তাছাড়া এজেন্টরা ওই দোকান তিনটি সিলেক্ট করেছে। এখন থেকে শিক্ষার্থীরা যেখানে খুশি সেখান থেকে ফি প্রদান করতে পারবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট