1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

এ বছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা বললেন শিক্ষা মন্ত্রী দিপুমনি।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ১৯২ বার পড়া হয়েছে

সাইফুদ্দিন, নিজস্ব প্রতিনিধিঃ

এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষা সরাসরি নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, পরীক্ষা না হলে মূল্যায়ন ভিন্ন হবে। জেএসসি ও এসএসসি পরীক্ষার ওপর ভিত্তি করেই এইচএসসি পরীক্ষার মূল্যায়ন হবে।

আজ বুধবার অনলাইনে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা জানান। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে ফল চূড়ান্ত করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী মাসে এই পরীক্ষা নেওয়া যায় কি না তা নিয়েই মূলত আলোচনা চলছিল। এর মধ্যেই শিক্ষামন্ত্রী জানালেন এ কথা।

এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিলের শুরুতে। কিন্তু পরীক্ষা শুরুর আগমুহূর্তে করোনার কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়। চলতি বছরে এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখের বেশি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট