1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 7, 2026, 2:17 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

ঔষধ নিয়ে গৃহবধুকে বাড়ি ফিরতে দিলনা ঘাতক ট্রাক

Reporter Name
  • Update Time : Thursday, December 21, 2023,
  • 235 Time View

 

আমিনুল হক বাবু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঔষধ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় রোকেয়া বেগম (৪৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রোকেয়া বেগম শাহজাদপুর পৌর শহরের খঞ্জনদিয়ার মহল্লার মো. মতিনের স্ত্রী ও ৩ সন্তানের জননী।

বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের বেইলী ব্রীজের উপরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

aপ্রত্যাক্ষদর্শী ও স্বজনদের মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার সকালে রোকেয়া বেগম নিজের স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। দুপুরে তিনি এবং তার প্রতিবেশী অটোভ্যানযোগে বাড়িতে ফিরছিলেন, পথিমধ্যে মাদলা নামক স্থানে বেইলী ব্রীজের উপরে পোতাজিয়া গামী ধানবোঝাই একটি ট্রাকের সামনে ভ্যানটি হঠাৎ ব্রেক করলে রোকেয়া বেগম ট্রাকের চাকার সামনে পড়ে যান। এসময় ট্রাকটি রোকেয়া বেগমের বুক এবং মাথায় ট্রাকের চাকায় পিষ্ট করে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই রোকেয়া বেগম মারা যান, পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে। খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক গোপাল চন্দ্র মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে নিহতের স্বজনেরা এসে লাশ বাড়িতে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় কাউন্সিলর আবু শামীম সূর্য্য বলেন, ট্রাক চাপায় রোকেয়া বেগমের মৃত্যুর ঘটনা জানতে পেরে আমি নিহতের বাড়িতে যাই। এই দুর্ঘটনার বিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় থানার অফিসার ইনচার্জের সাথে আলোচনা করে লাশ দাফনের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট