1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 9:12 am
Title :
রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা

কচুড়িপানার নিচে লাশ, ইজিভ্যান ছিনতাইয়ের ফাঁদে কিশোর আলিফ: ঘুমের ওষুধ খাইয়ে হত্যার পর পুকুরে ফেলে দেয় মিনারুল

Reporter Name
  • Update Time : Monday, October 6, 2025,
  • 229 Time View

 

স্টাফ রিপোর্টার:
নড়াইল সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর কচুড়িপানার নিচ থেকে উদ্ধার হলো ইজিভ্যান চালক কিশোর আমিনুর বিশ্বাস আলিফ (১৫)-এর লাশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মিনারুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলার তুলরামপুর ইউনিয়নের দেবভোগ গ্রামের একটি পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলিফ উপজেলার ছোট মিতনা গ্রামের কিনায়েত বিশ্বাসের ছেলে। পেশায় সে ইজিভ্যান চালক ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ইজিভ্যানসহ বের হয়ে আর ফেরেনি আলিফ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও না পেয়ে রবিবার সকালে আলিফের মা রোজিনা বেগম নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি করার পরপরই পুলিশ তদন্তে নামে এবং সন্দেহভাজন হিসেবে চাচড়া গ্রামের বাহারুল ইসলামের ছেলে মিনারুল ইসলামকে আটক করে। জিজ্ঞাসাবাদে মিনারুল চাঞ্চল্যকর স্বীকারোক্তি দেয়। সে জানায়, ইজিভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে আলিফকে ফাঁদে ফেলে। পরিকল্পনা অনুযায়ী ‘স্পিড’ নামের পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর অচেতন আলিফকে হত্যা করে মরদেহটি দেবভোগ গ্রামের একটি পুকুরের কচুড়িপানার নিচে ফেলে রাখে।

পরে মিনারুলের দেখানো জায়গা থেকে পুলিশ কিশোরের মরদেহ উদ্ধার করে। তবে আলিফের ইজিভ্যানটি এখনো নিখোঁজ রয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন,
“জিডি করার পরপরই আমরা অনুসন্ধানে নামি। আটক মিনারুল স্বীকার করেছে যে, সে ইজিভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে কিশোর আমিনুরকে হত্যা করেছে। তার দেখানো স্থানে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।”

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

চাঞ্চল্যকর এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও ক্ষোভের ঝড়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট