1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 3:04 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

কটিয়াদীতে সাংবাদিকের উপর হামলার অভিযোগে, অভিযুক্ত ২ বি এন পি নেতা 

Reporter Name
  • Update Time : Thursday, December 11, 2025,
  • 229 Time View

 

সৈয়দ মহসিন : কিশোরগঞ্জ

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক সাংবাদিকের ওপর শারীরিক হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান ( উপজেলা প্রতিনিধি দৈনিক বাংলাদেশের কথা) কটিয়াদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

স্থানীয়দের বরাতে জানা যায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিল মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক ফলু মিয়া তাকে উপজেলা পরিষদের সামনের রাস্তা থেকে জোরপূর্বক পরিষদ প্রাঙ্গণে নিয়ে গিয়ে শারীরিকভাবে আক্রমণ করেন। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।

 

মিজানুর রহমানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন। ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমা বলেন হামলার পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে।

 

তিনি আরো বলেন অভিযোগ দায়েরের পর কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনা তদন্তের দায়িত্ব পুলিশের এসআই বাসেদকে দেন। এসআই বাসেদ জানান, প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে এবং ওসির সঙ্গে মতবিনিময়ের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

অভিযুক্ত দুই নেতার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট