সৈয়দ আলী উজ্জামান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি,
কিশোরগঞ্জের কটিয়াদীতে উৎসবমূখর পরিবেশে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হচ্ছে।
৬ই ফেব্রুয়ারী(মঙ্গলবার) সকাল ৯টার দিকে আচমিতা ইউপি কেন্দ্রে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কালে সরেজমিনে গিয়ে দেখা যায় উৎসবমূখর পরিবেশে হাজার হাজার নাগরিকগণ স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণ করছেন।
কটিয়াদী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,উপজেলার প্রায় ২ লক্ষ ৯ হাজার নাগরিক এবার স্মার্ট জাতীয় পরিচয় পত্রের আওতায় আসছেন।
গত ২৮শে জানুয়ারী কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেছিলেন।ধারাবাহিকভাবে বিতরণ কার্যক্রম চলবে আসছে ১৭ই এপ্রিল পর্যন্ত।
এ বিষয়ে আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান গণমাধ্যমেকে জানান,আমার ইউনিয়নে ধারাবাহিকভাবে প্রায় ২৫ হাজার নাগরিকদের মাঝে স্মার্ট জাতীয় পত্র বিতরণ করা হবে।নাগরিকরা যেন কোনোরকম হয়রানির শিকার না হয়ে সহজেই স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণ পারেন এ বিষয়ে সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি।