1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 11:47 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

কবিতা মুজিব আমার বন্ধু এ.বি হালিম গাজী।

Reporter Name
  • Update Time : Sunday, October 11, 2020,
  • 313 Time View

হে বন্ধু ওহে বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব?
তুমি কি আসবে কভু এই সোনার বঙ্গদেশে?
তোমায় হারানোর বেদনায় ক্রন্দন করে কতজন!
কাঁদে কত বঙ্গবাসী জ্বরে কতই অশ্রুসজল।
কত ক্রন্দন করে তোমার প্রিয় ব্যক্তি আর স্বজন।
তাইতো বলি বন্ধু হে বন্ধু বঙ্গবন্ধু
লাল সবুজের বাংলায় তোমায় আবার প্রয়োজন।
হে বন্ধু তোমার আত্মত্যাগ হুঙ্কার –
বীর বীরত্ব সাহসের কথা শ্রাবণেই-
বিশ্বের প্রতিটি জাতির আপন মনে প্রাণ কেঁদে ওঠে
কত দিনকে দিন শত্রুর জিম্মি খাঁচায় ছিলে বন্দি,
স্বৈরাচার কুলাঙ্গার রাজাকার ইয়াহিয়া আর ভুট্টো !
তোমায় নিশ্চিহ্ন করার জন্য করেছিল কত সন্ধি।
তবুও তুমি সেই বন্ধি কারায় মাথা নত করো নাই
বন্দি কারায় বুক উঁচিয়ে উচ্চস্বরে বলেছিলে-
দিয়েছিলে জয় বাংলার স্লোগান।
তাইতো জাতি তোমায় রাখবে স্মরণে –
থাকবে তুমি চির অম্লান।
যতদিন রবে ১৯৭১সালের ৭ই মার্চের ভাষণ
ততদিন তোমার আদর্শে চলবে বাংলাদেশের শাসন
যদিও তুমি নেই সোনার বাংলায় নেই কোন ভুবনে –
অমর হয়ে ঘুমিয়ে আছো ওই বাংলা মাটির কবরে
তবুও তোমায় বিশ্ববাসী জানতে চায়-
বঙ্গবাসীর কাছে আর বিটিভির খবরে।
তখনই বলতে হয় তোমার ইতিহাস –
বাংলার ইতিহাস উচ্চকণ্ঠে সজোরে।
তুমি আছো তুমি থাকবে হৃদয়ে পিঞ্জিরায় অফুরান
ওহে বাংলার বন্ধু শেখ মুজিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট