1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 12:35 pm
Title :
সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম।

কমলগঞ্জে জুয়ার আসরে ডিবির অভিযান, জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা সহ ৪ জুয়ারি আটক 

Reporter Name
  • Update Time : Monday, May 1, 2023,
  • 228 Time View

 

লুৎফর রহমান রানা মৌলভীবাজার প্রতিনিধি।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ০৪ জুয়ারিকে আটক করা হয়েছে।

 

আজ (০১ মে) মধ্যরাতে এসআই অনুজ কুমার দাশসহ ডিবির একটি বিশেষ টিম কমলগঞ্জ থানাধীন কাউয়ারগলা এলাকায় অভিযান পরিচালনা করে ০৪ জুয়ারিকে আটক করেন।

 

আটককৃতরা হলেন ১। দেলোয়ার হোসেন (২৮), পিতা- কাচাই মিয়া চৌধুরী, সাং-কাউয়ারগলা ২। অজির মিয়া (৫২), পিতা – সুরুজ মিয়া, ৩। জহির মিয়া (৩৫), পিতা- নাইওর মিয়া , ৪। বোরহান উদ্দিন (৩৫), পিতা- নুর মিয়া, সর্ব সাং-পূর্ব জালালপুর, সর্বথানা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার।

 

গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানাধীন ০৭ নং আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামের আটককৃত দেলোয়ার হোসেনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত এক বান্ডেল তাস (৫২ টি) এবং নগদ ২০৮০/- টাকা জব্দ করা হয়।

 

এ ঘটনায় কমলগঞ্জ থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট