
স্টাফ রিপোর্টার:
অনুমোদিত কর প্রতিনিধির মাধ্যমে কর প্রদানের জন্য TRMS পদ্ধতি চালু করলো NBR।গতকাল ১৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে NBR চেয়ারম্যান আব্দুর রহমান খান FCMA এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফটওয়্যারের উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশসেরা আয়কর আইনজীবীগণ। এছাড়াও উপস্থিত ছিলেন দেশের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “করদাতাদের হয়রানি কমানো এবং একটি ডিজিটাল ও অত্যাধুনিক কর প্রদান সিস্টেম চালু করতে এ সফটওয়্যার চালু করা হলো। এর ফলে করদাতাগণ অনেক হয়রানি ও ঝামেলা মুক্ত হতে পারবে। ”
এ বিষয়ে জানতে চাইলে আয়কর আইনজীবী নির্মল ইন্দু সরকার বলেন “এটি সরকারের একটি ভালো উদ্যোগ । এ পদ্ধতির কারণে একজন করআইনজীবী যতজন করদাতার কর অনলাইনে পরিশোধ করবে তার সকল তথ্য ওই আইনজীবীর নামের বিপরীতে জমা থাকবে। এতে করে করদাতা যেকোন সময় তার যেকোনো তথ্য আইনজীবীর কাছ থেকে নিতে পারবে। সরকারও আইনজীবীদের মনিটরিং করতে পারবে। “