1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:36 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

কসবা থানায় ৮ মাসে ১ হাজার ৬শ কেজি গাঁজাসহ গ্রেফতার ২২২ জন 

Reporter Name
  • Update Time : Thursday, March 30, 2023,
  • 498 Time View

 

ইমরান তালাশিঃ

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় অফিসার ইনচার্জ হিসেবে মো. মহিউদ্দিন (পিপিএম)-এর যোগদানের পর আইন-শৃংখলার আশাতীত উন্নতি হয়েছে। ভারত সীমান্তবর্তী এই এলাকায় কসবা থানা পুলিশের বিশেষ তৎপরতায় নিয়ন্ত্রণ রয়েছে প্রায় সকল প্রকার অপরাধ কর্মকাণ্ড। কসবা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের ব্যাপক তৎপরতার কারণে আতঙ্কিত মাদক ব্যবসায়ী রা পরিবর্তন করেছে বাধ্য হয়েছে ।

 

দালালমুক্ত এই থানায় সেবা প্রত্যাশীরা এসে অফিসার ইনচার্জ-এর সাথে কথা বলে সকল সেবা নিচ্ছেন। পুলিশ কতৃক কমেছে হয়রানি, বেড়েছে সেবা। তাই কসবা থানা এলাকার সবার মুখে “বাংলাদেশ পুলিশের” প্রশংসা। সাদা আলাপি ও পরিচ্ছন্ন এই কর্মকর্তার দায়িত্বশীল কর্মকাণ্ডে সাধারণ মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি অনেকটাই উজ্জ্বল হয়েছে।

 

গত জুলাই ২২ থেকে ফেব্রুয়ারি ২৩ আটক মাস সময়ে কসবা থানা পুলিশের বিভিন্ন অভিযানে গাঁজা ৪০ মন , ইয়াবা ১৫ হাজার ২ শত ৭৬ পিছ , স্কপ ৭শত ১২ বোতল , ফেনসিডিল ১শত ৩৭ বোতল, হুস্কি ১৭ বোতল, বিয়ার ১ শত ৫৩ বোতল, বিদেশি মদ ৩শত ২৫ বোতল সহ আসামি গ্রেপ্তার ২২২ জন।

 

অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) বলেন, পুলিশের প্রতিটি সদস্য এদেশেরই অধিবাসী। পুলিশ সদস্যদের সকলেরই পিতা-মাতা, ভাই-বোন, স্বজন -পরিজন রয়েছেন। এই দেশটি আমাদের সকলের। দেশের ভালো-মন্দের দায়ভার আমাদের সকলের উপর সমান বর্তায়। এই সত্য লালন করেই তিনি সেবামূলক দায়িত্ব পালন করছেন। দায় এবং দায়িত্বের মাধ্যমে তিনি প্রমাণ করতে চান “বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু” এটি কেবল স্লোগান নয়। আসুন সবাই মিলে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ জনতা ভাই ভাই হিসেবে কাজ করি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট