1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 5:38 am
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কাঁচপুরে অন্ডকোষে আঘাত করে স্বামীকে হত্যার অভিযোগে দুই স্ত্রী আটক

Reporter Name
  • Update Time : Saturday, September 23, 2023,
  • 254 Time View

 

 

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অন্ডকোষে আঘাত করে শাহজাহান নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় তার দুই স্ত্রী রোজিনা বেগম ও রহিমা বেগমকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮ টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন। নিহত শাহজাহান কুমিল্লার শাহরাস্থি এলাকার মৃত শহীদ ভান্ডারীর ছেলে। তিনি বর্তমানে কাচঁপুর সোনাপুর এলাকার আক্কাস আলীর ভাড়াটিয়া। এ ঘটনায় শুক্রবার রাতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিহতের স্বজনরা জানান, শাহজাহান দ্বিতীয় বিয়ে করে কাচঁপুর এলাকায় রহিমা বেগমকে নিয়ে বসবাস করে আসছিলেন। কাঁচপুরের বাসায় শাহজাহানের প্রথম স্ত্রী রোজিনা বেগম প্রায় যাতায়ত করতো। গতকাল শুক্রবার দুপুরে প্রথম স্ত্রী রোজিনা বেগম বাসায় এসে শাহজাহানের সঙ্গে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন। ছোট স্ত্রী রহিমা বেগম এ খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে বাসায় এসে তার স্বামীর সঙ্গে কথাকাটাকাটি এক পর্যায়ে হাতাহাতি শুরু করে। বড় স্ত্রী রোজিনা বেগম তাদের ঝগড়া থামাতে না পেয়ে বাড়ির মালিককে ডেকে আনার জন্য বাহিরে যান। পরে ঘরে এসে শাহজাহানের লাশ পড়ে থাকতে দেখে। বড় স্ত্রী রোজিনার দাবি তার স্বামীকে দ্বিতীয় স্ত্রী রহিমা বেগম অন্ডকোষে আঘাত করে হত্যা করেছে। পরে তাকে কাঁচপুরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় দুই স্ত্রী রোজিনা ও রহিমা বেগমকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে দুই স্ত্রীকে আটক করা হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখন নিশ্চিত বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট