1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 3:44 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

কালকিনিতে ইলেকট্রনিক্সেরের দোকানে ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : Tuesday, December 5, 2023,
  • 343 Time View

 

মাদারীপুর প্রতিনিধিঃ

মোঃ বেলায়েত হোসেন।

 

মাদারীপুরের কালকিনিতে মৃধা ইলেকট্রনিক্সের দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে।

 

গতকাল (০৪ ডিসেম্বর ২৩) রাত ৯ টার দিকে কালকিনি ভুরঘাটা মজিদ বাড়ী সোহেল মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পান্নু মৃধা।

 

অফিযোগসূত্রে জানা যায়, কালকিনি ভুরঘাটা মজিদ বাড়ী সোহেল মার্কেটের নিচতলায় মৃধা ইলেকট্রনিকসের মালিক পান্নু মৃধা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছেন। গতকাল রাত ৯ টার সময় মোকছেদ বেপারীর ছেলে ফরিদ বেপারী,মানিক হাওলাদারের ছেলে শহিদ হাওলাদার,আঃ হাই মৃধার ছেলে গিয়াস মৃধা,মানিক হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার,আলী বেপারীর ছেলে আঃ জব্বার বেপারী পূর্ব শত্রুতার জেরে পান্নু মৃধার ইলেকট্রনিকস শোরুমে হামলা চালায় এ সময় তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

এ বিষয়ে ভুক্তভোগী পান্নু মৃধা বলেন আমার সাথে দীর্ঘদিন যাবত স্থানীয় বিষয়াদি নিয়ে তাদের সাথে বিরোধ চলে আসছে তার জের ধরে তারা গতকাল রাতে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় আমি সরকার ও প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।

 

অভিযুক্ত গিয়াস মৃধা বলেন আমাদের সাথে পান্নুর কোন শত্রুতা নেই সে আমাদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ দিছে সেটা সম্পূর্ণ মিথ্যা পুলিশ ওই মার্কেটের সিসি ক্যামেরা গুলো তদন্ত করে যদি আমাদের এর সাথে কোন সম্পৃক্ততা থাকে তাহলে আইন আমাদের যে শাস্তি দেয় আমরা তা মাথা পেতে নেব।

 

এ ব্যাপারে কালকিনি থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন হামলার ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট