1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:53 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের হাতে চাচা খুন

Reporter Name
  • Update Time : Saturday, December 23, 2023,
  • 498 Time View

 

মাসুদ হোসেন খান :

 

মাদারীপুরের কালকিনিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হাতে চাচা এসকেন্দার খান(৫৮) নিহত হয়েছেন।

শনিবার ভোরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রায়পুর ভাটবালী গ্রামে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, কালকিনি উপজেলার লক্ষিপুর ইউনিয়নের রায়পুর ভাটবালী গ্রামের নিহত এসকেন্দার খান(৫৮) এর সাথে তার ভাতিজা খলিল খা ও রিপন খা দের দীর্ঘদিন যাবৎ ১২ শতাংশ জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার সকালে বাড়ির পাশে এসকেন্দার খা কে একা পেয়ে কুপিয়ে জখম করে ভাতিজারা।পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেলে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

 

মৃত্যু এসকেন্দার আলী খান এর ভাতিজা সোবহান খা বলেন,খলিল খান ও রিপন খানদের সাথে দীর্ঘদিন যাবৎ আমাদের ১২ শতাংশ জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে আজ সকালে তারা আমার চাচাকে বাড়ির পাশে একা পেয়ে কুপিয়ে হত্যা করে।এসময় তারা আমার বাবা সেকেন্দার খান এর উপরও হামলা চালায়।আমরা জাতীয় নির্বাচনে নৌকার সমর্থক।তবে আমার চাচা ঈগল পাখির সমর্থক ছিল।

 

এ বিষয়ে লক্ষিপুর ইউনিয়ন চেয়ারম্যান মৌসুমী হক বলেন,এটা কোন দলীয় মারামারি নয়।জমিজমা নিয়ে তাদের ভিতর বিরোধ ছিল।

 

মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এখনো কোন পক্ষ হতে অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট