1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:28 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

কালকিনিতে রাতের আধারে নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, বিচারের দাবীতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : Wednesday, January 3, 2024,
  • 381 Time View

 

মাদারীপুর প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকা প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ ও মুক্তিযোদ্ধার বাড়ির একটি ক্যাম্প ভেঙ্গে দিয়েছে দূর্বৃত্তরা। এই ঘটনার বিচারের দাবীতে নৌকার সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছেন।

 

বুধবার (৩ জানুয়ারি) গভীর রাতে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিক্ষোভ মিছিলে এসময় উপস্থিত ছিলেন নাজিম আকন, মিজান খলিফা, জুলহাস মহাজোন, রিয়াদ কাজী, হাসান মৃধা, কাশেম সরদার, কাঞ্চন সরদার, ইউসুফ সরদার, সত্তার আকন, শাহীন হাওলাদার ও স্বপন সরদারসহ প্রায় অর্ধশত নৌকার সমর্থক।

 

 

এলাকা ও বেশ কয়েকজন নৌকার সমর্থকদের অভিযোগ সুত্রে জানা গেছে, আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপের সমর্থকরা কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে মহাজোন বাড়ির সামনে একটি নৌকার নির্বাচনী ক্যাম্প তৈরী করে সেখান থেকে নির্বাচন পরিচালনা করে আসছেন সমর্থকরা। কিন্তু বুধবার গভীর রাতে কেবা-কাহারা ওই নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এবং নৌকার ঝুলানো বেশ কিছু পোস্টার ছিরে ফেলা হয়। এদিকে পৌর এলাকার ৫নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের বাড়িতে নির্মানাধীন একটি নৌকার নির্বাচনী ক্যাম্প রাতে দূর্বৃত্তরা ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ করেন ওই মুক্তিযোদ্ধা।

 

বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান বলেন, আমি বঙ্গবন্ধুর সৈনিক ও শেখ হাসিনার কর্মী। তাই আমি আমার বাড়িতে নৌকার একটি ক্যাম্প তৈরী করেছি। সেই ক্যাম্প ভেঙ্গে দিয়েছে। আমি এর বিচার চাই।

 

কালকিনি পৌর মেয়র ও নৌকার নির্বাচনী প্রতিনিধি এস.এম হানিফ বলেন, আমরা শান্তিপূর্ন নির্বাচন চাই। নির্বাচন উপলক্ষে কোন প্রকার সহিংসতা চাইনা। তবে নৌকার ক্যাম্প পোড়ানো ও ভাঙ্গা কীসের আলামত বলতে পারিনা। প্রশাসনে নিকট সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তিনি।

 

এ বিষয়ে কালকিনি থানার ওসি তদন্ত মো. মারগুব তৌহিত বলেন- আমরা এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট