1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 11:06 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

কালকিনিতে ১৪৪ ধারা ভঙ্গ করে দোকানঘর নির্মানের চেষ্টার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : Tuesday, July 25, 2023,
  • 466 Time View

 

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে মো. কামরুজ্জামান নানা ওরফে কামরুল হাসান-(৫৫) নামে একজন অসহায় কৃষকের বাজারের জমি দখল করে দোকানঘর নির্মানের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে উপজেলা যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে।

এ বিষয়টি নিয়ে ওই এলাকায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। তবে থানা পুলিশ উভয় পক্ষকে শৃঙ্খলা বজায় রাখা এবং দোকানঘর নির্মান কাজ বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন। এদিকে অসহায় পরিবারের জমি দখল করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাধারন জনগন। আজ মঙ্গলবার সকালে পৌর এলাকার থানার মোড় মাছ বাজারে এ ঘটনা ঘটে।

মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের আঃ মজিদ মিয়ার ছেলে অসহায় কৃষক মো. কামরুজ্জামান নানা ওরফে কামরুল হাসানের ৮৩নং চর ঠেঙ্গামারা মৌজায় বি.আর.এস ১১৯নং খতিয়ানে ১৮নং দাগে ২৭ শতাংশ থানার মোড় মাছ বাজারে জমি রয়েছে। ওই জমির কিছু অংশ দখল করে উপজেলা যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার দোকানঘর নির্মান কাজ শুরু করেন। এতে একাধিকবার বাধা প্রদান করা হলেও ওই প্রভাবশালী কোন কর্নপাত না করে ঘরের নির্মান কাজ চালিয়ে যান। কোন উপায়ন্ত না পেয়ে কামরুজ্জামান নানা ওরফে কামরুল হাসান বাদী হয়ে মাদারীপুর আদালতে একটি ১৪৪ধারায় একটি মামলা দায়ের করেন। এর সুত্র মতে আদালত কাউকে ওই জমিতে দখলে না যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আদালতের এ নিষেধাজ্ঞাকে অমান্য করে যুবলীগ নেতা ওই জমিতে দোকানঘর নির্মানের কাজ চালিয়ে আসছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শৃঙ্খলা বজায় রাখা এবং দোকানঘর নির্মান কাজ বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন।

ভুক্তভোগী মো. কামরুজ্জামান নানা ওরফে কামরুল হাসান বলেন, আমার বাজারের জমি দখল করে জোরপূর্বক পাকা দোকানঘর নির্মান করছে উপজেলা যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার। তাই আমি তার বিরুদ্ধে আদালতে মামলা করছি।

ভুক্তভোগী কামরুল হাসানের বড় ভাই হান্নান হাওলাদার বলেন মনির হাওলাদার যুবলীগ নেতা হওয়ার সুবাদে এর আগেও কালকিনি মাছ বাজারে অবৈধ ভাবে ভবন নির্মাণ করার অভিযোগ আছে তার বিরুদ্ধে সে একজন দখলদার ভুমিদস্যু
তার এই অত্যাচারের হাত থেকে আমরা মুক্তি চাই।

অভিযুক্ত যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার বলেন, বাজারের ওই জায়গায় কামরুজ্জামান নানা ওরফে কামরুল হাসানের কিছু অংশ ও সরকারি জমি রয়েছে।
নাম প্রকাশে অনিশ্চুক বেশ কয়েকজন স্থানীয় জনগন বলেন, অসহায় কৃষকের জমি দখল করাটা আসোলে অন্যায়।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, আদালতের নির্দেশ অনুযায়ি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শৃঙ্খলা বজায় রাখা এবং দোকানঘর নির্মান কাজ বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
মোঃ বেলায়েত হোসেন
মাদারীপুর জেলা প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট