1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 10:21 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

কালিগঞ্জ সরকারী মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ফাতেমা খাতুনের বিরুদ্ধে জাল শিক্ষক নিবন্ধন সনদে চাকুরী করার অভিযোগ ফাঁস।

Reporter Name
  • Update Time : Monday, September 21, 2020,
  • 296 Time View

মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি।

ঝিনাইদহের কালীগঞ্জ সরকারী মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ফাতেমা খাতুনের বিরুদ্ধে জাল শিক্ষক নিবন্ধন সনদে চাকরী করার অভিযোগ ফাঁস হয়ে পড়েছে। এই জাল সনদ দেখিয়ে তিনি তিনটি কলেজে চাকরী করেছেন বলে অভিযোগ। বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ওয়েবসাইডে গত ১৭ সেপ্টম্বর ১৬২১ নং স্মারকে জাল এবং আসল সনদধারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। এনটিআরসিএ’র সহকারী পরিচালক (পমূপ্র) ফিরোজ আহম্মেদ সাক্ষরিত শিক্ষক নিবন্ধন সনদ যাচাই পত্রে উল্লেখ করা হয়েছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ন আব্দুল লতিফের কন্যা ফতেমা খাতুনের স্থলে নিজের নাম বসিয়ে কালীগঞ্জের ইয়াকুব আলীর কন্যা ফাতেমা খাতুন ২০১২ সালের ৮ম নিবন্ধন পরীক্ষার জাল সনদ তৈরী করেন। নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ন আসল ফাতেমা খাতুনের রেজি নং হচ্ছে ২০১২৮২৩০১৩। অন্যদিকে কালীগঞ্জ সরকারী মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ফাতেমা খাতুনের রেজি নং হচ্ছে ২২১২৮২১২০২। এনটিআরসিএ’র ওয়েবসাইটে মন্তব্য করা হয়েছে সনদটি সঠিক নয়। উত্তীর্ন রোল নাম্বারটি অন্য ব্যাক্তির। তথ্য নিয়ে জানা গেছে, কালীগঞ্জের ইয়াকুব আলীর কন্যা ফাতেমা খাতুন ২০১২ সালের ৮ম নিবন্ধন পরীক্ষার জাল সনদ নিয়ে প্রথমে যশোরের একটি কলেজে চাকরী করতেন। সেখান থেকে ইনডেক্স নিয়ে কালীগঞ্জ শহীদ নুর আলী কলেজে যোগদান করেন। এই জাল সনদের বুনিয়াদেই তিনি সরকারী বেতন ভাতা গ্রহন করতে থাকেন। কালীগঞ্জের মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজটি সরকারী করণের পক্রিয়া শুরু হলে তিনি তড়িঘড়ি করে এখানে যোগদান করেন। ফাতেমা খাতুন এখন সরকারী মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। এনটিআরসিএ’র সহকারী পরিচালক (পমূপ্র) ফিরোজ আহম্মেদ সাক্ষরিত চিঠিতে বর্ণিত সনদধারী ব্যক্তি জাল জালিয়াতির আশ্রয় নিয়েছেন মর্মে দালিলিক ভাবে প্রমানিত হওয়ায় উক্ত জাল ও ভুয়া সনদধারীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা রুজু করতে সরকারী মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষকে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডল জানান, আমি এখনো বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ’র এ সংক্রান্ত চিঠি পায়নি। চিঠি পেলে নির্দেশমতে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট