1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 29, 2026, 2:25 pm
Title :
লালমনিরহাট আদিতমারীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক-১ লালমনিরহাটে কালীগঞ্জে ট্রেনে কাটাপড়ে বৃদ্ধের মৃত্যু গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা

কালিয়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা: জনদুর্ভোগ ও উন্নয়ন ভাবনায় প্রাণবন্ত আলোচনা !

Reporter Name
  • Update Time : Tuesday, November 25, 2025,
  • 139 Time View

 

পুলক কুমার ঘোষ
স্টাফ রিপোর্টার

কালিয়া উপজেলার সর্বস্তরের সুধীজন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হ য়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন, কালিয়া, নড়াইলের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আব্দুল সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবন্তী বিশ্বাসসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সুধীজন ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা কালিয়া উপজেলার জনদুর্ভোগ, অবকাঠামোগত সীমাবদ্ধতা, সামাজিক অস্থিরতা ও উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় জেলা প্রশাসকের নিকট উপস্থাপন করেন।
নবনিযুক্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল সালাম সবার মতামত গুরুত্বের সাথে শোনেন এবং বক্তব্যে বলেন, “এ দেশ আমার-আপনার সবার। উন্নয়ন শুধু কাগজে-কলমে নয়, বরং তা প্রতিফলিত হবে মানুষের জীবনযাত্রায়। একটি জেলার সাফল্য নির্ভর করে সচেতন নাগরিক, কার্যকর প্রশাসন ও সামাজিক ঐক্যের ওপর।” তিনি আরও বলেন, “নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল হতে হবে এবং আগামী প্রজন্মকে নৈতিকতা, দায়িত্ববোধ ও সচেতনতার পথে পরিচালিত করতে হবে।”
এ সময় তিনি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে প্রশাসনকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তিনি সামাজিক উন্নয়ন, নারী ও শিশু সুরক্ষা, আইনশৃঙ্খলা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভা শেষে জেলা প্রশাসক বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক কুশল বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট