1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 11:13 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

কালিয়ায় তারুণ্যের উৎসব ২০২৫: শিল্প, সংস্কৃতি আর ক্রীড়ার রঙে মুখর উপজেলা চত্বর

Reporter Name
  • Update Time : Wednesday, November 5, 2025,
  • 105 Time View

 

পুলক কুমার ঘোষ
স্টাফ রিপোর্টার

‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলায় আয়োজন করা হয়েছে নানান প্রতিযোগিতার। বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন, বিতর্ক, হামদ-নাত, কেরাত প্রতিযোগিতা ও ব্যাডমিন্টন খেলা।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে পৃথকভাবে এই প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান। এসময় উপজেলা চত্বর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের পদচারণায় হয়ে ওঠে উৎসবমুখর।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাগর বিশ্বাস বলেন, “বর্তমান সময়ে তরুণ সমাজ নানা নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ ধরনের প্রতিযোগিতা তরুণদের সাংস্কৃতিক চেতনায় উজ্জীবিত করবে। সরকারের উচিত এ ধরণের উদ্যোগ নিয়মিত রাখা।”
কালিয়া উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক পুলক কুমার ঘোষ বলেন, “এ ধরনের আয়োজন চালু থাকলে কালিয়ার কোনো শিক্ষার্থী ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সম্মান বয়ে আনতে পারে।”
দিনব্যাপী এই আয়োজন ঘিরে উপজেলা চত্বরে সৃষ্টি হয় আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ, যেখানে শিল্প, সাহিত্য, ধর্মীয় মূল্যবোধ ও খেলাধুলা মিলেমিশে তৈরি করে এক সত্যিকারের ‘তারুণ্যের উৎসব’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট