1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 10:55 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

কালিয়ায় বিএনপি নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল !

Reporter Name
  • Update Time : Tuesday, November 4, 2025,
  • 136 Time View

 

পুলক কুমার ঘোষ
স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সফল মন্ত্রী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে কালিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দেশের প্রতি তাঁর অবদান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম. ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহসভাপতি রেজাউল রাব্বি কামাল, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, যুবদল নেতা আর্মস্ট্রংসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট