1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 7:50 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

কালিয়া উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Wednesday, December 3, 2025,
  • 103 Time View

 

 

পুলক কুমার ঘোষ

স্টাফ রিপোর্টার

 

নড়াইলের কালিয়া উপজেলায় সার ও বীজের সুষ্ঠু বিতরণ ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম।

সভায় আরও উপস্থিত ছিলেন কালিয়া সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মোমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত আবু রায়হান, প্রেসক্লাব কালিয়ার সভাপতি শেখ মো. ফশিয়ার রহমান এবং উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ। এছাড়াও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, মাঠপর্যায়ের কৃষকদের কাছে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছাতে মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করা জরুরি। এ সময়ে জানানো হয়, কোনো ইউনিট শূন্য থাকলে সেখানে দ্রুত নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে এবং সেই নিয়োগ জেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে সম্পন্ন হবে। নীতিমালার বাইরে গিয়ে পৃথক কোনো সাব-ডিলার বা খুচরা সার ডিলার ব্যবস্থা রাখা হবে না বলেও জানানো হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, প্রতিটি ওয়ার্ডে একজন করে এবং প্রতিটি ইউনিয়নে তিনজন করে সার ডিলার নিয়োজিত থাকবে। এর ফলে কৃষকদের সার পেতে আর কোনো ভোগান্তি থাকবে না বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সার বিতরণ ব্যবস্থাকে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং কৃষকবান্ধব করতে নিয়মিত মনিটরিং, হঠাৎ পরিদর্শন এবং অভিযোগ গ্রহণ প্রক্রিয়া আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়।

সভা শেষে ইউএনও মো. জিন্নাতুল ইসলাম বলেন, সরকারের উদ্দেশ্য হলো কৃষকদের সার পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা হয়রানি না থাকা। তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট