1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 7, 2026, 10:13 am
Title :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ

কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

Reporter Name
  • Update Time : Tuesday, April 7, 2026,
  • 19 Time View

 

নাসির আহমেদ, নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা সোমবার (৬ এপ্রিল) সকালে প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যক্রম গতিশীলকরণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই সভায় নবাগত কমিটির সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।

প্রেসক্লাবের সভাপতি আলী হায়দার মিকুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সভার শুরুতে সভাপতি ও সাধারণ সম্পাদক মো. আল ইমরান শেখ নবাগত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে কমিটির সদস্যরাও সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বক্তারা তাঁদের বক্তব্যে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি কালিয়া প্রেসক্লাবকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সদস্যদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন ও স্থানীয় সমস্যা গণমাধ্যমে তুলে ধরতে তাঁরা সম্মিলিতভাবে কাজ করবেন। এছাড়া ভবিষ্যতে প্রশিক্ষণ কর্মশালা, সচেতনতামূলক সেমিনার এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনার কথাও জানান তাঁরা।

সভা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত সবাই অংশগ্রহণে মতবিনিময় পর্ব সম্পন্ন হয়। নবাগত কমিটির সদস্যদের উদ্যোগে আয়োজিত এই সভা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ঐক্য ও কর্মতৎপরতার ইতিবাচক ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন সংগঠনটির সিনিয়র সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট