1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কালিহাতীতা রিপোর্টার্স ইউনিটির কম্বল বিতরণ

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

 

 

স্টাফ রিপোর্টারঃ কালিহাতীতে “রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শীতার্ত হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছে।

২৪ জানুয়ারি শনিবার সকালে উপজেলার পারখী ও নাগবাড়ী ইউনিয়নের কয়েকটি গ্রামের শতাধিক হতদরিদ্র, দুস্থ ও ধানগড়া এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ওই কম্বল বিতরণ করা হয়।

উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ কলেজ পাড়ার আনিসুর রহমান শেলীর বাড়ীতে ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,কালিহাতী প্রেসক্লাবের আহবায়ক, রশিদ আহাম্মদ আব্বাসী।

প্রধান অতিথি ছিলেন,টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাংগঠনিক সম্পাদক,এডভোকেট খন্দকার মনিরুল ইসলাম ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কালিহাতী রিপোর্টাস ইউনিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনির হোসেন,সহসভাপতি আনিসুর রহমান শেলী,সদস্য, সাইদুর রহমান সমীর, এনায়েত করিম ও নাহিদ খান।

স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন,মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার মোহতামিম মওলানা মোঃ সেলিম,নাগবাড়ী ইউপি সদস্য ফাতেমা বেগম, পারখী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল করিম,সমাজ সেবক আলহাজ মোঃ সোলায়মান মিয়া ও নওপাড়া প্রবীণ ব্যক্তিত্ব শামসুল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট