1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 9, 2026, 8:44 pm
Title :
সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে যারা? শ্রীপুর রাজাবাড়ি বাজার ইজারায় বিএনপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা ও বানোয়াট, প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা ১০ মাইল যেতে ২ ঘণ্টা—এই দুর্ভোগ থেকে মুক্তি চাই: জাতীয় সংসদে মিলনের জোরালো দাবি কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন

Reporter Name
  • Update Time : Thursday, April 9, 2026,
  • 56 Time View

 

 

 

মোঃ আনিসুর রহমান শেলী :

 

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় ভিয়াইল খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

এতে করে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা কমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছেন স্থানীয়রা।

 

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে কালিহাতি উপজেলার ভিয়াইল বাজার এলাকায় ভিয়াইল খালের ভিয়াইল হতে তালতলা পর্যন্ত ১ কিলোমিটার খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।

 

 

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি,বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ,বিশিষ্ট চিকিৎসক,সাবেক ড্যাব নেতা অধ্যাপক ডাক্তার শাহ আলম তালুকদার,টাঙ্গাইল জেলা জাসাসের সভাপতি অধ্যাপক এ কে এম আব্দুল আওয়াল প্রমুখ।

 

উপস্থিত ছিলেন, পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এডভোকেট আজিজুর রহমান তালুকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও এলাকার বিপুল সংখ্যক উৎসুক  মানুষ উপস্থিত ছিলেন।

 

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং কৃষি কাজে ব্যাঘাত ঘটত। খনন কাজ সম্পন্ন হলে পানি দ্রুত নিষ্কাশন হবে এবং কৃষি উৎপাদন বাড়বে বলে তারা আশা করছেন।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, সারাদেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে কালিহাতিতে ভিয়াইল খালের খনন কাজ শুরু হয়েছে,প্রথম পর্যায়ে ভিয়াইল হতে তালতলা পর্যন্ত ১ কিলোমিটার এবং পরবর্তীতে তালতলা হতে গোলড়া হয়ে বংশাই নদীতে মিলিত হবে।  পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য খাল গুলোও পুনরুদ্ধার, সংস্কার ও খনন করা হবে।

 

এতে পরিবেশের ভারসাম্য রক্ষা, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

তিনি খাল খননকাজে সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট