1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 11:58 pm
Title :
টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp

কালিহাতীতে ছেলের বাবা বনাম মেয়ের বাবা ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Friday, July 25, 2025,
  • 299 Time View

 

মোঃ আনিসুর রহমান শেলী :

টাঙ্গাইলের কালিহাতীতে ব্যতিক্রমধর্মী এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। “ছেলের বাবা বনাম মেয়ের বাবা” শিরোনামে আয়োজিত এই ফাইনাল ফুটবল ম্যাচটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) কালিহাতী পৌরসভার  উত্তর চামুরিয়া অস্থায়ী  মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচে ছেলের বাবা দল ও মেয়ের বাবা দল অংশগ্রহণ করে। খেলাটি উপভোগ করতে স্থানীয় জনতা, ক্রীড়ামোদী দর্শক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ মাঠে ভিড় করেন।

খেলায় দুই পক্ষই শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে নির্ধারিত সময়ে খেলা ড্র হয়। উত্তেজনাপূর্ণ খেলায় মেয়ের বাবা দল আগে গোল করায় বিজয় অর্জন করে। পরে বাবাদের খেলা শেষে ছোট মেয়েদের লাল দল ও সাদা দলে ভাগ করে খেলায় বাড়তি উত্তেজনা সৃষ্টি করে। পরে ট্রাইবিকারে সাদা দল বিজয়ী হয়।

খেলা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এই গ্রামের সন্তান ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি ডাঃ এম এম এ খালিদ, টাংগাইল জেলা শাখার ড্যাবের সাবেক যুগ্ম সম্পাদক  ডাক্তার মো.সামা, সাবেক পৌর বিএনপি সভাপতি আব্দুল জব্বার,

সাবেক কাউন্সিল মোখলেছুর রহমান তালুকদার ম ও এনামুল হক কমিশনার ,যুবদলের নেতা সেলিম রেজা

এছাড়াও শিক্ষক, সমাজসেবকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই ব্যতিক্রমী ফুটবল ম্যাচ এলাকার ক্রীড়া অঙ্গনে এক ভিন্নমাত্রা যোগ করেছে। খেলাটি কেবল বিনোদনই নয়, সমাজের ভ্রাতৃত্ববোধ এবং আন্তঃসম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট