1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 10:36 am
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

কালিহাতীতে জামায়াতের প্রীতি সমাবেশ

Reporter Name
  • Update Time : Saturday, January 24, 2026,
  • 136 Time View

 

মোঃ আনিসুর রহমান শেলী: টাঙ্গাইলের কালিহাতীতে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মীদের নিয়ে এক প্রীতি সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শনিবার (২৪ জানুয়ারি) সকালে এলেঙ্গাস্থ একটি রেস্টুরেন্টে উপজেলা জামায়াত এই প্রীতি সমাবেশের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও দলটির জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আলী মিঞা। বিশেষ অতিথি ছিলেন এনডিএফ এর সাবেক সহ-সভাপতি প্রফেসর ডা. রুহুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সদস্য, চার্টার্ড একাউন্ট মো. লিয়াকত আলী খান ও টাঙ্গাইলের কুরতুবী ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুনুর রশীদ খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী এস এম এনামুল হক, টাঙ্গাইল শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি এস এম সুরুজ্জামান, সাবেক শিবির নেতা খন্দকার জাহিদুল ইসলাম, রেজাউল করিম, মো. রোকনুজ্জামান, জামায়াত নেতা মাওলানা শাহজাহান কবির, আব্দুর রহমান সরকার, মাওলানা সাখাওয়াত হোসেন, সাদত কলেজ শাখা শিবির সভাপতি শাকিল আহমেদ, উপজেলা শিবির সভাপতি ইমরান হোসাইন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন হাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট