1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 11:38 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

কালিহাতীতে জামায়াতে ইসলামী নির্বাচনী গণমিছিল

Reporter Name
  • Update Time : Thursday, January 29, 2026,
  • 178 Time View

 

 

মোঃ আনিসুর রহমান শেলী :

টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এলেঙ্গা পৌর শাখার উদ্যোগে এলেঙ্গাতে গণমিছিলটি অনুষ্ঠিত হয়।

 

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের নিয়ে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। পরে মিছিল নিয়ে এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে কলেজমোড় ও সামওয়ান গেইট হয়ে পুনরায় কলেজমোড়ে এসে মিছিল সমাপ্তি ঘোষণা করেন।

 

বাংলাদেশ জামায়াত ইসলামী কালিহাতী উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১১ দলীয় জোট মনোনীত টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে এমপি প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।

 

বাংলাদেশ খেলাফত মজলিস কালিহাতী উপজেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান বায়েজিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান বিন সিদ্দিক, এলেঙ্গা পৌর শাখার সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক সেলিম মোল্লা প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক বলেন, আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজমুক্ত কালিহাতী গড়তে চাই। জুলুমবাজদের হাত থেকে কালিহাতীকে মুক্ত করতে চাই। নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ কালিহাতী গড়তে একবার দাড়িপাল্লা মার্কায় ভোট দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট