1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কালিহাতীতে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের উদ্বোধন

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে

 

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং বিষয়ে ১২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সকালে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহায়তায় এবং উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আমিনুল ইসলাম প্রমুখ।

এসময় প্রশিক্ষণের ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন, ইব্রাহিম হোসেন ও জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের সিএ টু আবুল কালাম আজাদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট