1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 9, 2026, 10:40 pm
Title :
রূপসায় মানববন্ধনে শ্রমিকদল নেতা মাসুমকে হত্যাকারী ও অর্থদাতাদের  দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি।  মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আফজাল হোসেন কায়সার কালিহাতীতে নাগরিক অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক মির্জা আব্বাসকে মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা সমাজের প্রতিটি মানুষের নিজ নিজ অবস্থান থেকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, রূপসায় ডিআইজি রেজাউল হক পিপিএম। কাপাসিয়ায় আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে সমালোচনার মুখে ইউটার্ন: বদিউল আলম ডিগ্রি কলেজে হচ্ছে কমিটি নির্বাচন। উলিপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের পিছনে রেখেই দিবস পালন

কালিহাতীতে নাগরিক অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Sunday, March 8, 2026,
  • 73 Time View

 

 

মোঃ আনিসুর রহমান শেলী : টাঙ্গাইলের কালিহাতীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ ) ১৮ রমজান ১৪৪৭ হিজরী বিকেলে কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আয়োজনে এ মাহফিলের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. লুৎফর রহমান মতিন। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

 

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। ইফতার মাহফিলের মতো আয়োজন সমাজে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

 

“আহলান ওয়া সাহলান, শাহরু রমাদান”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ ইফতার মাহফিলটি ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও সৌহার্দ্যময় পরিবেশে অনুষ্ঠিত।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট জাফর আহমেদ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি- বাকশিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য এ কে এম আব্দুল আওয়াল,জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী নুর মোহাম্মদ রাজ্য, জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির উপদেষ্টা, কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহাম্মদ আব্বাসী,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি কৃষিবিদ এস এম খালিদ হোসেন, কালিহাতী উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, বিএনপি নেতা এডভোকেট মোবারক হোসেন, বিএনপি নেতা মিন্টু চেয়ারম্যান, সহিদুর রহমান সিদ্দিকী প্রমুখ, কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন, যুগ্ম আহ্বায়ক ও কালিহাতী মহিলা দলের সাবেক সভাপনেত্রী রহিমা আক্তার, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি মোঃ আনিসুর রহমান শেলী সহ-সভাপতি সুমন চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক মনির হোসেন,যুগ্ম আহ্বায়ক ও কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,হাবিবুর রহমান ঠান্ডু প্রমুখ।

 

কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সদস্য সচিব এডভোকেট মনিরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট