1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 29, 2026, 9:03 am
Title :
গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

কালিহাতীতে বিএনপির জনসভা  

Reporter Name
  • Update Time : Thursday, November 27, 2025,
  • 344 Time View

 

মোঃ আনিসুর রহমান শেলী ;

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা এবং বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে উপশহর এলেঙ্গা বাসস্ট্যান্ডে আয়োজিত এ সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য লুৎফর রহমান মতিন।

 

কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শুকুর মাহমুদের সভাপতিত্বে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি এস এম এ খালিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মালোশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মোহর আলী, জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক একেএম আব্দুল আউয়াল, সাবেক মেয়র শাফী খান, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামছুজ্জামান তালুকদার বাবর, উপজে মহিলা দলের সাবেক সভাপতি রহিমা খাতুন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রফিক, শেখ আমিনুল ইসলাম, সাবেক ছাত্রদলের সভাপতি রশিদুল ইসলাম রতন প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে লুৎফর আমার মতিন বলেন,আমাদের দলের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে দেশের সার্বিক উন্নয়ন হবে। তাই আমি ৩১ দফা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে মানুষ যাতে না খেয়ে না মরে। আমার কালিহাতীর মানুষ যেন খাবারের অভাবে না মরে এই করুন দৃশ্য আল্লাহ যেন আমাকে না দেখায়।

 

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে একসাথে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে, বিএনপি ক্ষমতায় এলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। এ অঞ্চলের মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারবে।

 

উল্লেখ্য যে কালিহাতী উপজেলা বিএনপি বর্তমান কমিটির নেতা কর্মীদের অনেকেই এই জনসভায় উপস্থিত হয়নি। তারা বিএনপির কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক বেনজির আহমেদ টিটোর পক্ষে চুড়ান্ত মনোনয়ন পুনর্বিবেচনা চেয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় ধারাবাহিক ভাবে মিছিল,শোডাউন ও বর্ধিত সভা করে যাচ্ছে।

এতে বিএনপি তৃণমূল নেতা কর্মীদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট