1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 7, 2026, 10:27 am
Title :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ

কালিহাতীতে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে কর্মীসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, August 27, 2025,
  • 260 Time View

মোঃ আনিসুর রহমান শেলী :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ৩ সেপ্টেম্বর কালিহাতী উপজেলা বিএনপি আয়োজনে আনন্দর‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য কালিহাতীর কোকড়হা ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত।
বুধবার (২৭ আগষ্ট) উপজেলার কোকড়হরা ইউনিয়নের সরকারি হাসপাতাল ভবনের মাঠে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় সভাপতিত্ব করেন কোকড়হরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন মিন্টু, অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য বাবুল ও যুবদল নেতা বায়জিদ।

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) সাবেক নেতা ও প্রখ্যাত চিকিৎসক ডা. মো.শাহ আলম তালুকদার,
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ, শিক্ষক কর্মচারী ঐক্যজোট কো-চেয়ারম্যান প্রফেসর একেএম আব্দুল আউয়াল, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এসএম এ খালিদ, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহর আলী।

আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামীম আল মামুন (মুকুল),যুবদল নেতা ফিরোজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রশিদুল ইসলাম রতন, কালিহাতী পৌরসভার বার বার নির্বাচিত সদ্য সাবেক কাউন্সিলর এনামুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সেলিম রেজাসহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট