1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 7:15 pm
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন 

Reporter Name
  • Update Time : Saturday, April 4, 2026,
  • 35 Time View

 

মোঃ আনিসুর রহমান শেলী ::

টাঙ্গাইলের কালিহাতীতে প্রেমিক কামরুল ইসলাম (২২) বাড়িতে অনশন অবস্থান শুরু করেছেন এক কলেজ পড়ুয়া তরুণী।

 

বৃহস্পতিবার দুপুর থেকে কালিহাতীর বীরবাসিন্দা ইউনিয়নের টেবি গ্রামে দুই দিন ধরে প্রেমিক কামরুল ইসলামের বাড়িতে বিয়ের দাবিতে অনশন অবস্থান নিয়েছেন ওই কলেজ পড়ুয়া ছাত্রী। স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিয়ের দাবিতে অনশন অবস্থান থাকা ওই কলেজপড়ুয়া তরুণী জানান, ২ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক কামরুল ইসলাম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন অস্বীকার করছে। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন ওই কলেজপড়ুয়া ছাত্রী। বিয়ে না হওয়া পর্যন্ত প্রেমিকের বাড়িতে অনশন করবেন বলেও জানান ওই কলেজপড়ুয়া ছাত্রী।

 

স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক,জানান, ২ দিন ধরে ওই কলেজ পড়ুয়া ছাত্রী বিয়ের দাবিতে প্রেমিক কামরুল ইসলামের বাড়িতে অনশন করছেন।

 

এদিকে পলাতক থাকায় এ বিষয়ে প্রেমিক কামরুলের মন্তব্য পাওয়া যায়নি। তবে কামরুলের মা রওশনা বেগম বলেন, ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্কে জানা নেই। তবে এই কলেজ পড়ুয়া ছাত্রী সঙ্গে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। মেয়ের মা বলেছে আমার মেয়ের চিকিৎসায় মাসে ৪০ হাজার টাকা খরচ লাগে বলে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করেন।

 

এ বিষয়ে কালিহাতী থানার ওসি তৌফিক আজম জানান, এ বিষয়ে ওই কলেজপড়ুয়া ছাত্রীর মা থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট