1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 11:33 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

কালিহাতীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেনজির আহমেদ টিটোর গণ মোনাজাত 

Reporter Name
  • Update Time : Saturday, November 29, 2025,
  • 192 Time View

 

মোঃ আনিসুর রহমান শেলী:

টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গণ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার বিকেলে বিএনপির বিএনপি কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর উদ্যোগে গোহালিয়াবাড়ী ইউনিয়নের জোগারচর বাজার মাঠে এই গণ মোনাজাতের আয়োজন করা হয়।

 

গণ মোনাজাত অনুষ্ঠানে বেনজির আহমেদ টিটো মোবাইলের মাধ্যমে নেতা কর্মীদের উদ্দেশ্যে করে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সকলে দোয়া করতে বলেন।

 

অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা বিএনপি সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সহ-সভাপতি মজনু মিয়া, সহ স্থানীয় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

এরআগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গণ মিছিল নিয়ে জোগারচর বাজার মাঠে সমবেত হয় নেতাকর্মীরা। এসময় তারা টাঙ্গাইল-৪ (কালিহাতী ) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা শ্লোগান দিতে থাকে।

 

শেষে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে গণমোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট